আইডিয়াল কলেজ সম্পর্কে

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত, আইডিয়াল কলেজ ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির ৬৫ সেন্ট্রাল রোডে গর্বের সাথে দাঁড়িয়ে আছে।

একটি সাধারণ অবকাঠামো থেকে যাত্রা শুরু করে, আইডিয়াল কলেজ আজ একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা একাডেমিক উৎকর্ষতা, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং নৈতিকভাবে দৃঢ়, পূর্ণাঙ্গ নাগরিক গড়ে তোলার প্রতিশ্রুতির জন্য সুপরিচিত। বছরের পর বছর ধরে কলেজটি অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করে তার অবকাঠামো, শিক্ষাক্রম এবং সুনাম বিস্তার করেছে, প্রতিষ্ঠার মূল নীতি ও আদর্শ অক্ষুণ্ণ রেখে।

বর্তমানে আইডিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং স্নাতক (সম্মান) স্তরে শিক্ষা প্রদান করা হয়, যেখানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পাশাপাশি বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, বিবিএ (প্রফেশনাল) এবং সিএসই (প্রফেশনাল) এর মতো বিশেষায়িত প্রোগ্রামও চালু রয়েছে। আমাদের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, ডিজিটাল শিক্ষার সুযোগ এবং প্রাণবন্ত সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের এমন এক পরিবেশ প্রদান করে, যেখানে শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।

সভাপতি মহোদয় এর বাণী

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজ স্ব-অর্থায়নে পরিচালিত ও ধুমপানমুক্ত একটি মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের প্রধান লক্ষ‍্য হচ্ছে বিদ্যাশিক্ষা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে যুগোপযোগী শিক্ষাকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে পাঠদান করা। শিক্ষার্থীদের মানবিকতাবোধ ও মুক্তিযোদ্ধা মনের অধিকারী এবং মহান মুক্তিযোদ্ধাদের আদর্শ সমুন্নত রাখার দীক্ষা প্রদান করে গড়ে তোলা। পৃথিবীতে বিদ্যাশিক্ষা পাশাপাশী অন্যান্য সহ-শিক্ষা/এক্সট্রা কারিকুলার দিকও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। এখানে ছাত্র-ছাত্রীদের সম্পর্ক উন্নয়ন নির্ভর পাঠ্যক্রমের বিষয়টি যথা সংযোজিত করে রাখা হয়েছে। নিয়মিত ধারাবাহিক মনোনীত কর্মসূচির মাধ্যমে পাঠদান কার্যক্রম চালানো হয়। পাঠ্য-শিক্ষার পাশাপাশি সম্পর্ক উন্নয়ন নির্ভর পাঠক্রমের বিষয়টি যথা সংযোজিত করে রাখা হয়েছে। শিক্ষা ও শিক্ষার মান বজায় রাখা এবং যুগের চাহিদা মেনে কলেজ পরিচালনায় কলেজ কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই চর্চা শিক্ষার্থীদের সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়। সবশেষে, আইডিয়াল কলেজ একটি আদর্শ বিদ্যাপীঠ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল উদ্দেশ্যই হলো জ্ঞানের অর্জন এবং জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করা এবং জাতীয় জীবনের সার্বিক সৃজনশীল অবদান রাখা। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ড. এস এম মোস্তফা আল মামুন সভাপতি, গভর্নিং বডি, আইডিয়াল কলেজ Read More

vc_image
ড. এস এম মোস্তফা আল মামুন
সভাপতি, গভর্নিং বডি
vc_image
মুহাম্মদ রেযওয়ানুল হক
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

প্রিন্সিপাল মহোদয়ের বাণী

রাজধানী  সহ সারাদেশে জ্ঞানের আলোকবর্তিকার অমৃত প্রবাহকে ছড়িয়ে দেয়ার দীপ্ত শপথ নিয়ে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজ কালের প্রবাহে আজ স্বমহিমায় ভাস্বর। শিক্ষার আলোক বর্তিকা নিয়ে প্রায় ছয় দশক ধরে আইডিয়াল কলেজ শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করেছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নতিতে অবদান রাখছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া সংঘ, সাংস্কৃতিক ক্লাব, বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, ব্লাড ক্লাব, নৌ রোভার ও গার্ড ইন নৌ রোভারসহ নানাবিধ সংঘের মাধ্যমে আইডিয়াল কলেজ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ কলেজের শিক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলা, শিষ্টাচার, সাহিত্য ও সাংস্কৃতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এরই ধারাবাহিকতায় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্তের স্বাক্ষর রাখেছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মননশীলতার বিকাশ, সৃষ্টিশীল কর্মকান্ডে অংশগ্রহণ করে সুকুমারবৃত্তি পরিষ্ফটনের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজ পরিবার, প্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা রাখি। আমি আইডিয়াল কলেজ পরিবারের সকলের সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করি। মুহাম্মদ রেযওয়ানুল হক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আইডিয়াল কলেজ Read More

একাডেমিক

প্রাথমিক শাখা

প্রাথমিক শাখা


Notice: map_meta_cap ভুল উপায়ে ব্যবহার করা হয়েছে। faculty পোস্ট টাইপটি অন্তর্ভুক্ত নেই, তাই এই টাইপের পোস্টের ক্ষেত্রে edit_post এর ক্ষমতা পরীক্ষা করা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য ওয়ার্ডপ্রেস ডিবাগ পাতাটি দেখুন। (এই বার্তাটি 4.4.0 ভার্সনে যুক্ত হয়েছিল) in /home/idealcollegedhanmondi.edu.bd/public_html/wp-includes/functions.php on line 6131

Find More

মাধ্যমিক শাখা

মাধ্যমিক শাখা


Notice: map_meta_cap ভুল উপায়ে ব্যবহার করা হয়েছে। faculty পোস্ট টাইপটি অন্তর্ভুক্ত নেই, তাই এই টাইপের পোস্টের ক্ষেত্রে edit_post এর ক্ষমতা পরীক্ষা করা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য ওয়ার্ডপ্রেস ডিবাগ পাতাটি দেখুন। (এই বার্তাটি 4.4.0 ভার্সনে যুক্ত হয়েছিল) in /home/idealcollegedhanmondi.edu.bd/public_html/wp-includes/functions.php on line 6131

Find More

Secondary branch

Secondary branch


Notice: map_meta_cap ভুল উপায়ে ব্যবহার করা হয়েছে। faculty পোস্ট টাইপটি অন্তর্ভুক্ত নেই, তাই এই টাইপের পোস্টের ক্ষেত্রে edit_post এর ক্ষমতা পরীক্ষা করা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিস্তারিত তথ্যের জন্য ওয়ার্ডপ্রেস ডিবাগ পাতাটি দেখুন। (এই বার্তাটি 4.4.0 ভার্সনে যুক্ত হয়েছিল) in /home/idealcollegedhanmondi.edu.bd/public_html/wp-includes/functions.php on line 6131

Find More

We are in Numbers at a glance

0

Student

0

Teachers

0

Staffs

খবর

সকল

আসন্ন ইভেন্ট

সকল

There are no upcoming events at the moment..

বার্ষিক কর্মক্ষমতা চুক্তি