১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজ স্ব-অর্থায়নে পরিচালিত ও ধুমপানমুক্ত একটি মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের প্রধান লক্ষ্য হচ্ছে বিদ্যাশিক্ষা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে যুগোপযোগী শিক্ষাকে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে পাঠদান করা। শিক্ষার্থীদের মানবিকতাবোধ ও মুক্তিযোদ্ধা মনের অধিকারী এবং মহান মুক্তিযোদ্ধাদের আদর্শ সমুন্নত রাখার দীক্ষা প্রদান করে গড়ে তোলা।
পৃথিবীতে বিদ্যাশিক্ষা পাশাপাশী অন্যান্য সহ-শিক্ষা/এক্সট্রা কারিকুলার দিকও শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। এখানে ছাত্র-ছাত্রীদের সম্পর্ক উন্নয়ন নির্ভর পাঠ্যক্রমের বিষয়টি যথা সংযোজিত করে রাখা হয়েছে। নিয়মিত ধারাবাহিক মনোনীত কর্মসূচির মাধ্যমে পাঠদান কার্যক্রম চালানো হয়। পাঠ্য-শিক্ষার পাশাপাশি সম্পর্ক উন্নয়ন নির্ভর পাঠক্রমের বিষয়টি যথা সংযোজিত করে রাখা হয়েছে। শিক্ষা ও শিক্ষার মান বজায় রাখা এবং যুগের চাহিদা মেনে কলেজ পরিচালনায় কলেজ কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই চর্চা শিক্ষার্থীদের সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে এবং সমাজে প্রতিষ্ঠিত হয়।
সবশেষে, আইডিয়াল কলেজ একটি আদর্শ বিদ্যাপীঠ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মূল উদ্দেশ্যই হলো জ্ঞানের অর্জন এবং জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করা এবং জাতীয় জীবনের সার্বিক সৃজনশীল অবদান রাখা। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ড. এস এম মোস্তফা আল মামুন
সভাপতি, গভর্নিং বডি,
আইডিয়াল কলেজ