ভিত্তির বর্ণনা

ভিত্তির বর্ণনা

কলেজ পরিচিতি অবস্থান
 ঢাকা শহরের প্রাণকেন্দ্র ৬৫ সেন্ট্রাল রোড, ধানমন্ডিতে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজ ধুমপান ও রাজনীতিমুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। অত্র কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এবং স্নাতক (সম্মান) শ্রেণিতে- বাংলা, ইংরেজি, ব্যবস্থাপনা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, বিবিএ (প্রফেশনাল) এবং সিএসই (প্রফেশনাল) বিষয় সমূহে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
কলেজের অভ্যন্তরীন তথ্যাবলি:
. শ্রেণিকক্ষ
মানসম্মত শিক্ষা গ্রহনের জন্য অবশ্যই উন্নতমানের শ্রেণিকক্ষ প্রয়োজন। সে লক্ষে আইডিয়াল কলেজের প্রতিটি সুবিশাল শ্রেণিকক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। রয়েছে সাউন্ড সিস্টেম, হোয়াইট বোর্ড দ্বারা সুসজ্জিত এবং সি.সি. ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
. লাইব্রেরী
অত্র কলেজে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি সুবিশাল লাইব্রেরী। দশ হাজারেরও অধিক বই সংরক্ষিত লাইব্রেরিটি সম্পূর্ণ সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। নান্দনিক অবকাঠামোযুক্ত এ লাইব্রেরীতে একত্রে দুইশত শিক্ষার্থী কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে পড়াশুনা করতে পারে।
.  ল্যাবরেটরি
বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নের জন্য আইডিয়াল কলেজে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে স্বতন্ত্র ল্যাবরেটরি এবং গণিত বিভাগের জন্য আলাদা ম্যাথ ল্যাব রয়েছে। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এসব ল্যাব অভিজ্ঞ শিক্ষক ও দক্ষ প্রদর্শকগণের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরা পর্যবেক্ষণাধীন পরিবেশে শিক্ষার্থীরা প্রয়োজনীয় গবেষণা কার্যক্রমে অংশ নিতে পারে। এছাড়াও, কলেজে রয়েছে একটি বৃহৎ কম্পিউটার ল্যাব, যেখানে অত্যাধুনিক কম্পিউটার ও প্রযুক্তি সুবিধা শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্যপ্রযুক্তি শিক্ষা ও গবেষণার সুযোগ প্রদান করে।

. ভার্চুয়াল ক্লাসরুম
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে লকডাউন চলাকালে এবং যেকোন জরুরী অবস্থায় রুটিন মাফিক ক্লাস পরিচালনার জন্য অত্র কলেজে একটি আধুনিক ডিজিটাল স্টুডিও রয়েছে। সেখান থেকে মোবাইল অ্যাপ/ফেইসবুক/গুগুল মিট ইত্যাদির মাধ্যমে ভার্চুয়াল ক্লাস সমূহ পরিচালনা করা হয়।
. কোঅর্ডিনেটর শিক্ষক
প্রত্যেক সেকশনে দুইজন করে কো-অর্ডিনেটর শিক্ষক নিয়োজিত থাকেন। যারা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের রোল কল, ছুটি মঞ্জুরের সুপারিশ এবং কলেজের সংশ্লিষ্ট সেকশনের পড়ালেখার মান উন্নয়নসহ সকল সমস্যার সমাধান করে থাকেন।
. রোস্টার টিম
কলেজের শিক্ষা কার্যক্রমকে গতিশীল এবং পরিবেশ সুষ্ঠু রাখার নিমিত্তে একজন রোস্টার প্রধানের অধীনে কলেকজন শিক্ষকের সমন্বয়ে একটি রোস্টার টিম গঠন করা হয়। ক্লাস শুরুর অন্তত ত্রিশ মিনিট পূর্বে রোস্টার টিমের উপস্থিতিতে কলেজের গেইট খোলা হয়। রোস্টার টিম নির্দিষ্ট পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিহিত শিক্ষার্থীদের কলেজে প্রবেশের বিষয়টি নিশ্চিত করে। টিফিন পিরিয়ডে ও ছিুটির পর সার্বিক শৃঙ্খলা বিধানে রোস্টার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
. অডিটোরিয়াম
আইডিয়াল কলেজের নান্দনিক অবকাঠামোযুক্ত সম্পূর্ণ শীতাতপ ও সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সুবিশাল সুসজ্জিত অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সেমিনার, সিম্পেজিয়ামসহ নাটক-থিয়েটার মঞ্চস্থ হয়ে থাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যেকোন ধরনের অনুষ্ঠান পরিচালনা এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে অডিটোরিয়ামটির ভূমিকা অপরিসীম।
. সফটওয়্যার সিস্টেম
ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আইডিয়াল কলেজও ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ। উন্নত প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিত, অনুপস্থিত, পরীক্ষার ফলাফল, জরুরী নোটিশ, পরীক্ষার রুটিন, ইত্যাদি সংক্রান্ত তথ্যাদি শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করা হয়।
. সহশিক্ষা কার্যক্রম
শুধু পুঁথিগত বিদ্যাই আসল বিদ্যা নয়; তাই শিক্ষার্থীদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অত্র কলেজে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
১০. রোভার স্কাউট
শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী, দক্ষ সংগঠক ও শৃঙ্খলাবোধসম্পন্ন করে গড়ে তোলার লক্ষে আইডিয়াল কলেজে রয়েছে রোভার স্কাউট টিম।
১১. খেলাধুলা
ছাত্র ও ছাত্রিদের জন্য পৃথকভাবে ইনডোর ও আউটডোর খেলাধূলার সুব্যবস্থা আছে। এছাড়াও বিভিন্ন ইভেন্ট, আন্ত:কলেজ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
১২. ডিবেটিং ক্লাব
যুক্তিবাদী মন গঠনের জন্য অত্র কলেজে রয়েছে একটি ডিবেটিং ক্লাব। শিক্ষক-শিক্ষার্থীর দ্বারা পরিচালিত এ ক্লাবে যে কোনো শিক্ষার্থীই অংশগ্রহণ করে নিজেকে একজন বিতার্কিক হিসেবে শাণিত করতে পারে।
১৩. বিজ্ঞান ক্লাব
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করার নিমিত্তে এ কলেজে রয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত একটি বিজ্ঞান ক্লাব। ইতোমধ্যে এ ক্লাবটি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বয়ে এনেছে অভাবনীয় সাফল্য। বিভিন্ন ইভেন্টে এযাবৎকালে শিক্ষার্থীরা ১০৪ টিরও বেশি পুরষ্কার এবং এওয়ার্ড পাওয়াসহ অনেক ইভেন্টে চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
১৪. কমার্স ক্লাব
বিশ্বায়নের এই যুগে ব্যবসায় শিক্ষার ছাত্র-ছাত্রিদের চলমান বাণিজ্যিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য কলেজে রয়েছে একটি কমার্স ক্লাব।
১৫. ফটোগ্রাফি ক্লাব
আইডিয়াল কলেজ ফটোগ্রাফি ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। ফটো ওয়াক, ওয়ার্কশপ এবং প্রদর্শনীর মাধ্যমে এই ক্লাব শিক্ষার্থীদের ফটোগ্রাফি দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করে এবং ক্যাম্পাস জীবন, প্রকৃতি ও সংস্কৃতির গল্প ক্যামেরায় বন্দি করতে সহায়তা করে।

১৬. ল্যাঙ্গুয়েজ ক্লাব
আইডিয়াল কলেজ ল্যাঙ্গুয়েজ ক্লাব শিক্ষার্থীদের ইংরেজি ও অন্যান্য ভাষা অনুশীলনে উৎসাহিত করে তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বক্তা এবং একাডেমিক ও পেশাগত জীবনে দক্ষ যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

১৭. আর্টস অ্যান্ড ক্রাফ্টস ক্লাব
আইডিয়াল কলেজ আর্টস অ্যান্ড ক্রাফ্টস ক্লাব শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, আঁকা-আঁকি ও হস্তশিল্পের মাধ্যমে তাদের সৃজনশীলতা আবিষ্কার করতে উদ্বুদ্ধ করে। এটি শিক্ষার্থীদের আত্মপ্রকাশের সুযোগ দেয় এবং প্রদর্শনী ও শিল্পকলা ইভেন্টের মাধ্যমে তাদের কল্পনাশক্তি উপস্থাপন করে।

১৮. স্পোর্টস ক্লাব
আইডিয়াল কলেজ স্পোর্টস ক্লাব শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা এবং দলগত মনোভাব বিকাশে সহায়তা করে। নিয়মিত খেলাধুলা, প্রতিযোগিতা এবং টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, শৃঙ্খলা এবং সহযোগিতার মানসিকতা অর্জন করে।

১৯. ব্লাড ডোনেশন ক্লাব
আইডিয়াল কলেজ ব্লাড ডোনেশন ক্লাব মানবসেবার প্রতি নিবেদিত, যা নিয়মিত রক্তদান কর্মসূচির আয়োজন করে। এটি শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে তাদের উদ্বুদ্ধ করে।

২০. জেনারেটর লিফ্ট সুবিধা
আইডিয়াল কলেজে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা। লোড শেডিং-এর সময়ে শক্তিশালী জেনারেটরের দ্বারা বিদ্যুৎ সরবরাহ করা হয়। আটতলা কলেজ ভবনটিতে একসঙ্গে ৩০ জন ছাত্র-ছাত্রি উঠা নামার সুবিধার্থে দুটি বৃহদাকার লিফ্ট রয়েছে যা শিক্ষক-শিক্ষার্থীদের কলেজ ভবনের বিভিন্ন তলায় নিরাপদে দ্রুত উঠা নামার জন্য কলেজ চলাকালে সার্বক্ষণিক চালু থাকে।
২১. সিসি ক্যামেরা
শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য শ্রেণিকক্ষসহ কলেজের সর্বত্র সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়।
২২. এসি সুবিধা
কলেজের প্রত্যেকটি শ্রেণিক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি ও অডিটোরিয়ামে সার্বক্ষণিক এসি সুবিধা বিদ্যমান।
২৩. আবাসিক সুবিধা
দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য কলেজের তত্ত্বাবধানে আবাসনের ব্যবস্থা রয়েছে।
২৪. পিকনিক/আনন্দ ভ্রমন
একঘেয়েমি পড়ালেখার চাপ কমানোর জন্য প্রতিবছর মনোরম পরিবেশে কোন ঐতিহাসিক স্থান/পিকনিকস্পট সকল শিক্ষার্থী নিয়ে পিকনিক/আনন্দভ্রমন করা হয়। এ আনন্দভ্রমনে অত্র কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রিদের এক মিলন মেলায় পরিনত হয়।
২৫. ক্যান্টিন বিশুদ্ধ পানি
আইডিয়াল কলেজে রয়েছে একটি পরিচ্ছন্ন ক্যান্টিন। আর ক্যান্টিনে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবারের বিচিত্র সমারোহ। কলেজের প্রতিটি ফ্লোরে রয়েছে বিশুদ্ধ পানির সুব্যবস্থা।
২৬. উচ্চ শিক্ষা
আইডিয়াল কলেজে বাংলা, ইরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ব্যবস্থাপনা, রসায়ন, বিবিএ (প্রফেশনাল), সিএসই (প্রফেশনাল) ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষা কার্যক্রম চলমান আছে।

This will close in 0 seconds