প্রিন্সিপাল মহোদয়ের বাণী

প্রিন্সিপাল মহোদয়ের বাণী

রাজধানী  সহ সারাদেশে জ্ঞানের আলোকবর্তিকার অমৃত প্রবাহকে ছড়িয়ে দেয়ার দীপ্ত শপথ নিয়ে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আইডিয়াল কলেজ কালের প্রবাহে আজ স্বমহিমায় ভাস্বর। শিক্ষার আলোক বর্তিকা নিয়ে প্রায় ছয় দশক ধরে আইডিয়াল কলেজ শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করেছে। কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের উন্নতিতে অবদান রাখছে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া সংঘ, সাংস্কৃতিক ক্লাব, বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, ব্লাড ক্লাব, নৌ রোভার ও গার্ড ইন নৌ রোভারসহ নানাবিধ সংঘের মাধ্যমে আইডিয়াল কলেজ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ কলেজের শিক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলা, শিষ্টাচার, সাহিত্য ও সাংস্কৃতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এরই ধারাবাহিকতায় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্তের স্বাক্ষর রাখেছে।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মননশীলতার বিকাশ, সৃষ্টিশীল কর্মকান্ডে অংশগ্রহণ করে সুকুমারবৃত্তি পরিষ্ফটনের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজ পরিবার, প্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা রাখি।
আমি আইডিয়াল কলেজ পরিবারের সকলের সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করি।

মুহাম্মদ রেযওয়ানুল হক
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আইডিয়াল কলেজ

This will close in 0 seconds